শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

চুয়াডাঙ্গায় পাওয়ারট্রিলারের ধাক্কায় শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ারট্রিলারের ধাক্কায় আল-আমিন হোসেন নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আল-আমিন হোসেন একই গ্রামের ডালিম হোসেনের ছেলে। 

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় ভুট্টাগাছ বোঝায় একটি পাওয়ারট্রিলারের সাথে ধাক্কা লাগলে শিশু আলামিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit