শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন

আইপিএল: বড় ধাক্কা পাঞ্জাবের, ছিটকে গেলেন বেয়ারস্টো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : গলফ খেলতে গিয়ে পাওয়া চোট থেকে এখনও সেরে ওঠেননি জনি বেয়ারস্টো। আইপিএলের ২০২৩ আসরে পাঞ্জাব কিংসের হয়ে তাই খেলতে পারবেন না ইংলিশ এই কিপার-ব্যাটসম্যান। 

পুরো আসর থেকে বেয়ারস্টোর ছিটকে পড়ার কথা শনিবার (২৫ মার্চ) এক টুইটে জানায় পাঞ্জাব কিংস। ডানহাতি বিস্ফোরক এই ব্যাটসম্যানের জায়গায় অস্ট্রেলিয়ার ম্যাথু শর্টকে দলে যোগ করেছে তারা। 

গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট শুরুর আগের দিন ঘটে অদ্ভুত দুর্ঘটনা। লিডসে গলফ খেলতে গিয়েছিলেন বেয়ারস্টো। গলফ কোর্সে পা পিছলে পড়ে বাঁ পা ভাঙে তার এবং আঙ্কেল নড়ে যায়। লিগামেন্টেও চোট পান তিনি। কিছুদিন পরই অস্ত্রোপচার করাতে হয় বেয়ারস্টোর। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এমনকি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও বাংলাদেশ সফরেও দলের বাইরে ছিলেন। 

এবার আইপিএলেও পাওয়া যাবে না তাকে। তার অনুপস্থিতি পাঞ্জাবের জন্য বড় ধাক্কা। সবশেষ আসরে ১১ ইনিংসে দুই ফিফটিতে ২৫৩ রান করেন তিনি ২৩ গড় ও ১৪৪.৫৭ স্ট্রাইক রেটে। 

প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছেন ২৭ বছর বয়সী শর্ট। বিগ ব্যাশের সবশেষ আসরে টুর্নামেন্ট সেরা হন তিনি। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে ৩৫.২৩ গড় ও ১৪৪.৪৭ স্ট্রাইক রেটে করেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৮ রান। অফ স্পিনেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/সকাল ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit