শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন

‘ডাইনি’ অপবাদ দিয়ে দম্পতিকে পিটিয়ে হত্যা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘ডাইনি’ অপবাদ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক দম্পতিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামের মোড়ল এবং তার সহযোগীরা।

শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের আমোদপুরের ভ্রমরকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোয়াপাড়া গ্রামে। নিহতরা হলেন- পাণ্ডু হেমব্রম এবং পার্বতী হেমব্রম।

গ্রামবাসীদের অভিযোগ, শনিবার সকালে গ্রামের মোড়ল তার দলবল নিয়ে পাণ্ডু ও পার্বতীর বাড়ির কাছে আসেন। তার পর তাদের বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

নিহতদের স্বজনরা জানিয়েছেন, নোয়াপাড়া গ্রামের মোড়ল রুবাই বেসরা ও আশপাশের আদিবাসী গ্রামের বেশ কিছু মানুষ মনে করেছিলেন, পাণ্ডু এবং তার স্ত্রী পার্বতী ডাইনিবিদ্যা জানেন এবং ওই বিদ্যা চর্চা করেন।

ডাইনি অপবাদ দিয়ে ওই দম্পতির ওপর চড়াও হন সবাই। শনিবার সকালে তাদের এমন মারধর করা হয় যে, দু’জনেই প্রাণ হারান।

হাসপাতাল থেকে দম্পতির মৃতদেহ গ্রামে নিয়ে এলে শনিবার রাতে তা ঘিরে বিক্ষোভ করেন স্বজন এবং গ্রামবাসীরা।

এ সময় তারা মৃতদেহ সৎকারে বাধা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। অভিযুক্ত মোড়লকে তারা আটক করে থানায় নিয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তকে গ্রেফতার দেখাবে বলে জানিয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit