সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি কর্মী মকবুল হত্যা: হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেপ্তার ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর ভারতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৪ রুপি বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

বাখমুতে যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল: ইউক্রেনের কমান্ডার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বাখমুত শহরে গত গ্রীষ্ম থেকে এ পর্যন্ত ২০ হাজার থেকে ৩০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এ মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা এমন হিসাব দিয়েছেন।

ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভালেরি জালুঝনিয়ে বলেন, তাদের সেনারা জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। যদিও মস্কো জয়ের জন্য আশাবাদী।

সেনাবাহিনীর বিশ্লেষণ বলছে, কৌশলগতভাবে বাখমুত খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বাখমুতের গুরুত্ব এখন অনেকটাই প্রতীকী হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেফটেন্যান্ট জেনারেল জালুঝনিয়ে বলেছেন, সেনাবাহিনীর অব্যাহত প্রচেষ্টার কারণে বাখমুতের পরিস্থিতি এখন স্থিতিশীল। খবর দ্য গার্ডিয়ানের। 

যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল সার টনি রাডাকিনের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার পর লেফটেন্যান্ট জেনারেল জালুঝনিয়ে ফেসবুকে এই পোস্ট দেন।

গত বৃহস্পতিবার ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ওলেকসান্দর সিরস্কি বলেন, বাখমুতের কাছে রুশ সেনারা অবসন্ন হয়ে পড়েছেন। সিরস্কি বলেন, লোকবল ও যুদ্ধের সরঞ্জামের অভাব থাকলেও রুশ সেনারা বাখমুতের আশা ছাড়েননি। তিনি বলেন, ‘কিয়েভ, খারকিভ, বালাক্লিয়া ও কুপিয়ানস্কের মতো শিগগিরই আমরা বাখমুত থেকে সুবিধা পাব।’

এ সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুত সফর করেন। ফুটেজে দেখা গেছে পুরোনো একটি গুদামে দাঁড়িয়ে তিনি সেনাদের মেডেল দিচ্ছেন।

যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করতেন। এখন তাদের মধ্যে মাত্র কয়েক হাজার বাসিন্দা রয়েছে।

 

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit