শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু নাট্যমের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে ‘জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়।

প্রতিযোগিতা শুরুর আগে শিশুদেরকে মুক্তিযোদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল হক। শিশুদের সামনে কথা বলতে গিয়ে তিনি আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বলেন, ‘এক শিশুকে কোলে নিয়ে আমি মৃত্যুর মুখ থেকে ফিরেছি। একদিন নবীনগরের শিবপুর এলাকায় পাকবাহিনী আক্রমণ করলে পথে তারা আমাকে ধরে ফেলে। বিষয়টি বুঝতে পেরে আমি আগেই অস্ত্র ফেলে দেই। তখন এক নারীর কাছে কোলের শিশুকে চেয়ে নেই কিছু সময়ের জন্য। পাকিস্থানিরা জিজ্ঞাসা করলে আমি বলি এটা আমার সন্তান। তখন সাথে থাকা এক রাজাকার বলতে থাকেন যে আমি মুক্তিযোদ্ধা নই কোনো চাকরিজীবী হতে পারি। তাই আমাকে যেন ছেড়ে দেওয়া হয়। রাজাকারের কথা মতো পাকবাহিনী আমাকে ছেড়ে দেয়।’

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। দেশকে নিয়ে ভাবতে হবে। তাহলেই তোমরা ভালো কিছু করতে পারবে। আর এতে করে আমাদের দেশও অনেক এগিয়ে যাবে। শিশুরাই হলো আমাদের ভবিষ্যত।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। অনুষ্ঠানে যোগ দিয়ে এর সফলতা কামনা করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মহসীন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারন সম্পাদক সাংবাদিক নিয়াজ মুহাম্মদ খান বিটু।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit