শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

লালমনিরহাটে গণভোট পুনর্বহালের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাটে গণভোটের বিধান পুনর্বহালসহ ৯ দফা দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ১১ দলীয় জোট।‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।‎১৮ কোটি জনতার বুকে মারবেন না ও সরকারি দল চোট, হ্যাঁ ভোটে রায় দিতে বলে বাতিল করতে চান গণভোট, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জোটের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট তুলে দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের দাবিসমূহ ব্যাখ্যা করেন।‎​লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের বলেন, জনগণের ক্ষমতা ও অভিপ্রায়কে খর্ব করার হীন উদ্দেশ্যে গণভোট অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এটি মূলত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায়কে চূড়ান্তভাবে নস্যাৎ করার একটি চক্রান্ত। তিনি অবিলম্বে গণভোটের অধিকার ফিরিয়ে দেওয়াসহ জোটের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

‎
​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, এনসিপি নেতা মোহাম্মদ আজিজুল ইসলাম ও মৃত্যুঞ্জয়সহ ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।‎জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। তারা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এই দাবিগুলো দেশবাসীর সামনে তুলে ধরার অনুরোধ জানান।
‎
‎
‎

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit