বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

অকটেন নিয়ে বড় সুখবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে বাংলাদেশে এসেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

জাহাজটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে খালাসের জন্য বার্থিং করবে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এমটি সেন্ট্রাল স্টার’ এরইমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটারে পৌঁছেছে। জাহাজটিতে ২৭ হাজার টন অকটেন রয়েছে। জাহাজটি মালয়েশিয়া থেকে এসেছে। এটি বৃহস্পতিবার সকালে বার্থিং করার কথা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চে জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ ভিড়েছিল বন্দরে। তার মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে আটটি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে নয়টি জাহাজ এসেছিল।

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit