সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সিশেলসকে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : গতকাল সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা বলেছিলেন, অন্তত ১-০ গোলের ব্যবধানে হলেও জিততে। যেভাবেই হোক জয় দরকার। বাংলাদেশ কোচের চাওয়াই পূরণ হয়েছে। সিশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচে ডিফেন্ডার তারিক কাজীর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামী ২৮মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

প্রায় এক বছর ঘরের মাঠে খেলতে নেমে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সবশেষ ২০২০ সালে ঘরের মাঠে নেপালের বিপক্ষে জিতেছিল লাল-সবুজের দল। আর গত বছরের সেপ্টেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার অধীনে ৯ ম্যাচে এটি দ্বিতীয় জয়। হার পাঁচটি এবং ড্র দুইটিতে। 

শুরুর দশ মিনিটে তিনটি কর্নার পায় বাংলাদেশ। সোহেল রানার নেওয়া তিনটি কর্নার কোনো কাজেই আসেনি। একটিও বক্সে ঠিকঠাক ফেলতে পারেননি তিনি। ১৯তম মিনিটে সোহেল রানাকে কাটিয়ে দূরপাল্লার বুলেট গতির শট নেন ব্র্যান্ডন রশিদ। তবে বল চলে যায় পোস্টের পাশ দিয়ে। আক্রমণে যায় বাংলাদেশও। ৩৩তম মিনিটে জামাল ভুঁইয়ার ক্রসে তপুর হেড চলে যায় গোলরক্ষকের গ্লাভসে। পরের মিনিটে প্রতি আক্রমণে যায় সিশেলস। ব্র্যান্ডন রশিদ বল পাওয়ার আগেই জায়গা ছেড়ে বেড়িয়ে ক্লিয়ার করেন আনিসুর রহমান। অবশেষে ৪২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন তারিক কাজী। আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের দেখা পেলেন এই সেন্টার ব্যাক। জামালের ফ্রিকিকে ব্র্যান্ডন শ্যাফি মোলে হেডে ক্লিয়ার করার চেষ্টা করলেও হাওয়ায় ভেসে থাকা ওই বলেই হেডে লক্ষ্যভেদ করেন তারিক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সজীবের বদলি মাঠে নামেন এলিটা কিংসলে। মাঠে নামার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়েন তিনি। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন পূরণ হয়েছে নাইজেরিয়া থেকে বাংলাদেশি হওয়া কিংসলের। এই দিনটার অপেক্ষাতেই ছিলেন তিনি। এ ম্যাচেই অভিষেক হয়েছে ১৮বছরের মিডফিল্ডার মজিবুর রহমান জনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit