সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

যে কারণে এক বছরে দুই রমজান, রাখতে হবে ৩৬ রোজা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : শুরু হয়েছে মহিমান্বিত মাস রমজান। এই সময় রোজা পালন করবেন বিশ্বের শত কোটি মুসলিম। এ বছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, আমিরাতসহ এশিয়ার দেশগুলোতে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখছেন। সৌর বর্ষপঞ্জির হিসাবের বিবেচনায় চান্দ্রবর্ষপঞ্জিতে প্রতিবছর ১০ থেকে ১২ দিন কম হওয়ায় রোজার সময়সীমায় পরিবর্তন হয়। আর প্রতি ৩০ বছরের মধ্যে গ্রীষ্ম ও শীত মৌসুমের মধ্যে রমজান মাস ঘূর্ণায়মান থাকে। মূলত অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এবং নিরক্ষরেখা থেকে দেশের অবস্থান অনুসারে রোজার সময়সীমায় এ তারতম্য হয়।

২০৩১ সাল পর্যন্ত উত্তর গোলার্ধের সময় কমতে থাকবে। সেই বছর ১৪ ডিসেম্বর শীত মৌসুমে রোজা অনুষ্ঠিত হবে। আর ২০৩০ সালে এক বছরে দুই রমজান অনুষ্ঠিত হবে। সেই বছর ৫ জানুয়ারি রমজান শুরু হবে। আবার একই বছর ২৫ ডিসেম্বর আবার রমজান মাস শুরু হবে। তার মানে ওই বছর ৩৫ বা ৩৬ দিন রোজা রাখতে হবে। ২০৬৩ সালেও একই বছরে দুই রমজান হবে। অতীতে ১৯৯৭ সালে এবং ১৯৬৫ সালেও এমনটি হয়েছে।

সূত্র : আলজাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit