মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

পুতিনের ভাষণ লেখক এখন রাশিয়ার ফেরারি আসামি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একসময়কার ভাষণ লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত আব্বাস গ্যালিয়ামভ (৫০) এখন দেশটির ফেরারি আসামির তালিকায়।

ইউক্রেন ইস্যুতে পুতিনের সমালোচনা করে মন্তব্য করায় রাশিয়ার পুলিশ তার নাম ফেরারি আসামির তালিকায় রেখেছে। খবর আলজাজিরার।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পুতিনের ভাষণ লেখার দায়িত্ব পালন করেন। ভ্লাদিমির পুতিন তখন রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

বর্তমানে আব্বাস রাশিয়ায় থাকেন না। এখন তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণধর্মী আর্টিকেল লিখে থাকেন।

এসব লেখায় তিনি ইউক্রেনে পুতিনের বিশেষ সামরিক অভিযানের সমালোচনা করে মন্তব্য করেছেন। এ কারণে রাশিয়ার বিরাগভাজন হয়েছেন তিনি।

আব্বাস শুক্রবার তার নাম রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ফেরারি আসামির তালিকায় দেখতে পান। 

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit