রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
 মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তাদের দেশপ্রেম কতটুকু, জনগণই তা বিবেচনা করবে——— ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে হিলি স্থল ৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, মৃত্যু ২৮৫

নিষ্প্রভ সূর্যের পাশে দাঁড়ালেন কপিল দেব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেও সূর্যকুমার যাদবের ব্যাটে ছিল রানের জোয়ার। এখন সেখানে ভাটার টান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর তিনটি ওয়াডেতেই রানের খাতা খোলার সুযোগ পেলেন না সূর্যকুমার। আউট হয়ে গেছেন প্রথম বলেই। গোল্ডেন ডাকের হ্যাটট্রিক গড়লেন টি-টোয়েন্টির বিশ্বসেরা এ ব্যাটার। এমন পারফরম্যান্সের পর একদিনের ক্রিকেটে তার জায়গা নিয়েই এখন প্রশ্ন উঠছে। 

টানা ব্যর্থতার পর অনেকেই বলছেন, ওয়ানডেতে সূর্যকুমারের বদলে সাঞ্জু স্যামসনকে খেলানো উচিত ছিল। এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন কপিল দেব। সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘যে ক্রিকেটার ভালো খেলেছে, তাকেই সুযোগ দেওয়া উচিত। সূর্যকুমারের সঙ্গে সাঞ্জুর তুলনা করা উচিত নয়। সাঞ্জু যদি ভালো না খেলতে পারে, তাহলে আবার আরেকজনের নাম বলা হবে। এটা হওয়া উচিত নয়। দল যদি মনে করে সূর্যকে বেশি সুযোগ দেবে, তাহলে সেটাই করা উচিত। লোকে অনেক কিছু বলবে, কিন্তু শেষ পর্যন্ত দলকেই সিদ্ধান্ত নিতে হবে।’

সমালোচকদের এক হাত নিয়ে কপিল আরও বলেন, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর অনেক কথাই বলা যায়। তার ভাষায়, ‘দল হয়তো মনে করেছিল সূর্যকুমারকে সাত নম্বরে পাঠিয়ে ফিনিশার হিসেবে সুযোগ দেবে। ওয়ানডেতে বার বার ব্যাটিং অর্ডারে পরিবর্তন নতুন কিছু নয়। আগেও এটা হয়েছে। আসলে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর অনেকে অনেক কথাই বলতে পারে। তবে এটা ঠিক, একজন ব্যাটারকে যদি নিচের দিকে নামানো হয় তাহলে তার আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে। যদি ক্রিকেটার মনে করেন যে, তিনি ওপরের দিকেই খেলবেন, তাহলে সেটা অধিনায়ককে জানিয়ে দেওয়া উচিত। কোচ, অধিনায়কের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit