রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

যক্ষ্মা থেকে বাঁচার জন্য সচেতনতার বিকল্প নেই…ডা. নূর এ আলম শামীম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৬৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক ডা. নূর এ আলম শামীম বলেছেন, যক্ষ্মা থেকে বাঁচার জন্য সচেতনতার বিকল্প নেই। একটি সময়ে মানুষ ভাবতো, এ রোগ হলে মানুষ বাঁচে না। কিন্তু এখন আর সেই সময় নেই। চিকিৎসাবিজ্ঞানের উন্নতিকল্পে সেই সমস্যার সমাধান হয়েছে। স্বাস্থ্যরক্ষায় সবাই সচেতন হলেই এ রোগকে প্রতিরোধ করা সম্ভব।বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জন কার্যালয়, সিলেট-এর উদ্যোগে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন কার্যালয়, সিলেট-এর ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্তের সভাপতিত্বে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‌্যালী পরবর্তীতে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ আহমদ, শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট-এর আরএমও ডা. মিজানুর রহমান,সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ সিরাজুম মুনির।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগের টিবি কন্ট্রোল প্রোগ্রামের কনসালটেন্ট ডা. শহীদ আনোয়ার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিক, ডা. আহমদ শাহরিয়ার, ডা. স্বপ্নীল সৌরভ রায়, ডা. স্নিগ্ধা তালুকদার, ডা. সাইমুন নাহার, ডা. ভাসূর ভট্টাচার্য প্রমুখ। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সহয়োগিতা করে হীড বাংলাদেশ, আশার আলো, বন্ধু, ব্র্যাক বাংলাদেশ, ইউএসএআইডি, নাটাবসহ প্রভৃতি বেসরকারি সামাজিক সংস্থাসমূহ। সকালে র‌্যালীটি সিলেট সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্জন অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনার অনুষ্ঠানের শুরুতে হীড বাংলাদেশ যক্ষা রোগ সচেতনতায় পট গান পরিবেশিত করে।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit