শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

৭০ বছরের বৃদ্ধ বিয়ে করলেন ৩৫ বছরের কনে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : চিরকুমারত্বের অবসান ঘটিয়ে বিয়ে করেছেন শওকত আলী। ৭০ বছর বয়সে বাগেরহাটের মোংলার ৩৫ বছরের মেয়ে শাহেদা বেগম নাজুকে বিয়ে করেন তিনি।

জাঁকজমকভাবে গত শনিবার (১৮ মার্চ) বিয়ের পিঁড়িতে বসেন রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের মৃত নওশের আলীর ছেলে আলহাজ্ব হাওলাদার শওকত আলী।

১০ লাখ ১ টাকা দেনমোহরানায় নগত পাঁচ লাখ টাকা উসুলে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে এ বিবাহ সম্পন্ন হয়।

বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বাগেরহাটের রামপাল সরকারি কলেজের প্রফেসর ছিলেন বর শওকত আলী। অবসরে আসার পর বর্তমানে অনেকটা একাকিত্ব বোধ করছিলেন। এক সময় পরিবারে হাল ধরতে এবং ভাইবোনদের মানুষ করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষাকতা, ভাইবোন ও সমাজ সেবায় ব্যয় করেছেন। 

তাকে বিয়ের কথা বলা হলেও সে কখনো বিয়ে করতে রাজি হননি। সারাজীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন।

 

 

বরের নিকটাত্নীয় আ. হালিম খোকন জানান, সে আমাদের বড়ো ভাই, তার কাছে মানুষ হয়েছি, সারাটা জীবন সে আমাদের সুখে-দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। বর্তমানে আমরা নিজেদের নিয়ে কর্ম এবং ব্যবসার কাজে ব্যস্ত থাকি যার কারণে অবসরে আসার পর অনেকটা একাকিত্ব বোধ করছিলেন তিনি। এই একাকিত্ব দূর করতে ও দেখভাল করার জন্য তার একজন সঙ্গিনী খুবই দরকার ছিল। 

তাই আমরা তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে একটা সময় এসে রাজি হন। পরে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের এক কন্যা সন্তানের জননী (বিধবা) শাহিদা আক্তার নাজুর (৩৫) সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে।

কনের আগের সংসারের মেয়ের দায়িত্ব নিয়েছেন শওকত আলী। তারা বর্তমানে সুখে শান্তিতে সংসার করছেন। 

আগামীতে বর-কনে হজ্বে যাবেন বলে জানান খোকন। নতুন দম্পতির জন্য দোয়া কামনা করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৩,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit