বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

দৌলতপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাকে শতভাগ ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪৯ টি উপজেলার সঙ্গে দৌলতপুর উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দিয়েছেন তিনি।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ার সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মো. শাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ইতিমধ্যে উপজেলার ১৪টি ইউনিয়নের ১৯০ টি ভুমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে ভুমি ও গৃহহীনদের আবেদন সংগ্রহ করে তাদের জমি ও ঘর প্রদান করা হয়েছে। এরপরও যদি ভুমি ও গৃহহীন কাউকে পাওয়া যায় তবে, উপজেলার প্রাগপুর ইউপির পাকুড়িয়া আবাসন প্রকল্পে তাকে বরাদ্ধ প্রদান করা হবে। সেখানে ৮০ টি ভুমি ও গৃহহীন পরিবারকে বরাদ্ধ দেবার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit