বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

সকালের যে ৩ কাজে ওজন কমবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

লাইফস্টাইল ডেস্ক : পুষ্টিবিদরা জানাচ্ছেন, দ্রুত রোগা হওয়ার মন্ত্র লুকিয়ে রয়েছে সকালের কয়েকটি কাজে। চলুন জেনে নিই সকালে কোন কাজগুলো করলে দ্রুত ওজন কমবে-

দ্রুত সকাল শুরু হোক

সকাল ঘুম থেকে ওঠার উপকারিতা নিয়ে বলা বাহুল্য। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ৮ ঘণ্টা ঘুম যথেষ্ট। তার বেশি হলে হজমের গণ্ডগোল হতে পারে। দেরি করে ওঠার ফলে নির্দিষ্ট সময় ধরে শরীরচর্চা করা যায় না। ভেবেচিন্তে স্বাস্থ্যকর খাবার বানানোও হয়ে ওঠে না। তাড়াতাড়ি বিছানা ছাড়লে সময় নিয়ে ব্যায়াম, প্রাতরাশ সবই নিয়মমাফিক হয়।

ধ্যান করুন

সারা দিনের জন্য নিজেকে চনমনে রাখতে মেডিটেশন বা ধ্যানের বিকল্প নেই। ৫ থেকে ১০ মিনিট ধ্যান করে নিলে মন এবং মাথা শান্ত থাকবে। শরীরের ভিতর থেকে শক্তি পাওয়া যাবে। প্রতিদিন ধ্যান করার অভ্যাসে ওজনও থাকবে নিয়ন্ত্রণে।

সকালের খাবারে থাক প্রোটিন

ওজন কমানোর সময়ে অনেকেই প্রোটিন ঠিকমতো খান না। পুষ্টিবিদরা বলছেন, ভরপুর প্রোটিন আছে এমন খাবার অনেকক্ষণ পেট ভরতি রাখতে সাহায্য করে। ফলে বারে বারে খাবার খাওয়ার প্রবণতা কম থাকে। অনেকক্ষণ ধরে শরীরচর্চা করার শক্তিও জোগায় উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit