শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

নারায়ণঞ্জে বিস্ফোরণে আরও ২ জনের মৃত্যু, ভাঙা হলো ক্ষতিগ্রস্ত ভবনটি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দোতলা ভবনটি ভেঙে গুড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।বুধবার সকালে থেকে ভেক্যু দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করে একদল কর্মী।

অপরদিকে দোতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত অবস্থায় এখনও বার্ন ইউনিটে ভর্তি আছেন আরও কয়েকজন৷

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক জানান, জন নিরাপত্তার কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন সরকারি ছয়টি সংস্থার কর্মকর্তারা।

প্রসঙ্গত, ১৮ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আউলাদ হোসেন নামে এক শ্রমিক নিহত হয়। আহত হয় আরও অনন্ত ৯ জন। তাদের মধ্যে  ইকবাল নামে এক নিরাপত্তা কর্মী ও শ্রমিক শাহজাহান  চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা যান। 

এ নিয়ে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit