স্পোর্টস ডেস্ক : বুধবার (২২ মার্চ) কমলাপুর স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২ গোল হজম করেছে বাংলাদেশ। প্রথমার্ধের খেলায় রাশিয়ার গতিময় ফুটবলের সামনে পাত্তাই পায়নি বাঘিনীরা।
রাশিয়ান মেয়েরা উচ্চতা ও শারীরিক শক্তিতে বাংলাদেশের মেয়েদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকায় তাদের বিপক্ষে টিকিটাকা ফুটবল কৌশল গ্রহণের কথা জানিয়েছিলেন বাংলাদেশের কোচ ছোটন। তবে মাঠে সে পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাঘিনীরা।
প্রথমার্ধের অধিকাংশ সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের পেছনে ছুটেই সময় পার করেছে লাল সবুজের মেয়েরা। গতি ও উচ্চতাকে কাজে লাগিয়ে প্রথমার্ধেই দুবার জাল খুঁজে নিয়েছে এলেনা মেদভেদবের শিষ্যরা।
কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০