শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

আগামী বছর ইউরোতে খেলতে চান ইব্রাহিমোভিচ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : বয়স হওয়া সত্বেও আগামী বছর ইউরো চ্যাম্পিয়নশীপে খেলার আশা করছেন সুইডেনের অভিজ্ঞ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। বেলজিয়ামের বিরুদ্ধে শুক্রবার ইউরো ২০২৪ বাছাইপর্বের যাত্রা শুরু করতে যাচ্ছে সুইডেন। তারই প্রস্তুতি নিতে গিয়ে ইব্রা এই আশাবাদ ব্যক্ত করেছেন।

৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচ ইতোমধ্যেই সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে ইউরো বাছাইপর্বে খেলার রেকর্ড গড়েছেন। এর আগে ১৯৮৩ সালে ৪০ বছর ৯০ দিন বয়সে বাছাইপর্বে খেলতে নেমে এই রেকর্ড গড়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক দিনো জফ।

সুইডেন মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলে তিনি খেলবেন কিনা এমন প্রশ্নের উত্তরে সাংবাদিকদের কাছে এসি মিলানের এই অভিজ্ঞ স্ট্রাইকার বলেছেন, ‘আমি মনে করিনা ইউরো খুব বেশী দুরে রয়েছে। তবে ইনজুরির বিষয়টিও মাথায় রাখতে হবে। শারিরীক ভাবে আমি যদি সুস্থ অনুভব করি তবে অবশ্যই জার্মানীতে খেলতে যাব।’

গত সপ্তাহে এসি মিলানের হয়ে গোল করে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে সিরি-এ লিগে গোলের রেকর্ড গড়েছেন ইব্রা। এই কৃতিত্ব অর্জনের পর ইব্রাহিমোভিচ জানিয়েছেন এখনো তিনি চান অন্য যে কোন খেলোয়াড়ের সাথে তার তুলনা করা হোক। শুধুমাত্র বয়স বিবেচনা করে তাকে যেন বিচার না করা হয়। 

তিনি বলেন, ‘এখানে আমি চ্যারিটি করতে আসিনি। ম্যাচ খেলতে এসেছি, পারফরমেন্স দিয়ে দলকে ভাল কিছু উপহার দিতে চাই। সে কারনেই আশা করছি আগের মতই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।’

সুইডেন যদি আগামী বছর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে তবে ইব্রাহিমোভিচ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে অংশগ্রহনের রেকর্ডও ভঙ্গ করবেন। ২০১৬ ইউরোতে খেলে ৪০ বছর বয়সে হাঙ্গেরির গ্যাবর কিরালে এতদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন। সুইডেন ২০২২ বিশ্বকাপ খেলতে ব্যর্থ হবার পর গত বছর ইব্রাহিমোভিচ ইঙ্গিত দিয়েছিলেন যতদিন সম্ভব তিনি খেলা চালিয়ে যেতে চান। একইসাথে তিনি বলেছিলেন অবসরের কথা শুনতে শুনতে তিনি অনেকটাই বিরক্ত। 

শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে খেলার পর দ্বিতীয় ম্যাচে ২৭ মার্চ আজারবাইজানের মোকাবেলা করবে সুইডেন। 

গ্রুপ-এফ’এ সুইডেনের পরবর্তী প্রতিপক্ষ এস্তোনিয়া ও অস্ট্রিয়া। গ্রুপের শীর্ষ দুই দল ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করবে।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit