বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম

টি-টোয়েন্টি সিরিজে নতুন দুই মুখ, বাদ পড়লেন সোহান-আফিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়ার পর এবার টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষিক্ত তানভীর ইসলামও বাদ পড়েছেন দল থেকে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিরিজের স্কোয়াডে থাকা  পেসার রেজাউর রহমানও বাদ পড়েছেন এই সিরিজের দল থেকে।

প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। বিপিএলের সবশেষ আসরে বেশ নজর কেড়েছে জাকেরের ব্যাটিং। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভূক্তি এসেছে বড় চমক হয়ে। এছাড়া দলে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit