রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ওয়ানডে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। আর ভারতের আহমেদাবাদে ফাইনাল হবে ১৯ নভেম্বর।  

ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট সেটা জানাই ছিল। এবার জানা গেলো শুরু ও শেষের তারিখের পাশাপাশি ফাইনাল খেলার ভেন্যু। ১০ দলের এই আসরকে সামনে রেখে প্রায় এক ডজন ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। ফাইনাল হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে।

তিনটি নকআউটসহ ৪৮ ম্যাচের জন্য অন্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, রাজকোট, ইন্দোর ও মুম্বাইকে।

স্বাগতিক ভারতসহ এখন পর্যন্ত ৭টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি দলগুলো হলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান,  ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit