বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ফিলিস্তিনিদের নিয়ে ইসরাইলি মন্ত্রীর আপত্তিকর মন্তব্য, তীব্র নিন্দা আরব দেশগুলোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর আগে গত মাসের শেষ দিকে পশ্চিম তীরের কয়েকটি গ্রামে ইসরাইলি সেটেলারদের হামলা ও তাণ্ডবের পর ওই গ্রামগুলো ‘মুছে ফেলার’ আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সবশেষ গত রোববার (১৯ মার্চ) ফ্রান্স সফরকালে এক সম্মেলনের বক্তব্য দিতে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেন এ মন্ত্রী। বলেন, ‘ফিলিস্তিনের ইতিহাস বা সংস্কৃতি নেই আর ফিলিস্তিনি জনগণ বলেও কিছু নেই।’

বেজালেলের আপত্তিকর এই মন্তব্য ‘জাতিগত বিদ্বেষী’ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, মিশর ও জর্ডান। শুধু তাই নয়, আম্মানে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে তীরস্কার করেছে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সরকার। জর্ডানের এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার (২১ মার্চ) রয়টার্সকে বলেন, ইসরাইল সরকার জর্ডানকে নিশ্চিত করেছে, উগ্রপন্থি ইহুদিবাদী নেতা ও মন্ত্রী বেজালেলের আচরণ ও মন্তব্য সরকারের বক্তব্যের প্রতিনিধিত্ব করে না।

মুসলিমদের পবিত্র মাস রমজান এবং ইহুদিদের পাসওভার ছুটির আগে ইসরাইলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা মিশরীয় রিসোর্ট শারম আল-শেখ-এ যেদিন আলোচনায় মিলিত হয়েছিলেন, ঠিক সেই দিনই স্মোট্রিচ এই মন্তব্য করেন। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ স্মোট্রিচের মন্তব্যের নিন্দা করে বলেন, এগুলো সহিংসতার উসকানি। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে যে, ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব ও স্বদেশে তাদের বৈধ জাতীয় অধিকার অস্বীকার করে ও জনগণের বিরুদ্ধে ইহুদি চরমপন্থা ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন একটি পরিবেশ গড়ে তুলেছেন ইসরাইলি নেতারা।

গত মাসে পশ্চিম তীরের হুয়ারা শহরের কাছে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর হাতে দুজন ইহুদি বসতি স্থাপনকারী নিহত হওয়ার ঘটনায় ওই এলাকার অন্তত চারটি গ্রামে বাড়িঘর ও গাড়িতে আগুন দেয় ইসরাইলি সেটেলাররা। ওই ঘটনায় এক ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরও শতাধিক। কিন্তু এ ঘটনার নিন্দার পরিবর্তে স্মোট্রিচ বলেন, হুওয়ারাকে ‘মুছে ফেলা’ উচিত। ওই মন্তব্যের পর আন্তর্জাতিক চাপের মুখে ভুল স্বীকার করেন তিনি।

পশ্চিম তীরে গত বছর থেকে ইসরাইলি হামলা আরও বেড়েছে। প্রায় প্রতিদিনই চলছে ইসরাইলি সামরিক অভিযান। এসব অভিযানে হত্যা করা হয়েছে বহু ফিলিস্তিনিকে। গত এক বছরে ইসরাইলি বাহিনীর হাতে খুন হয়েছেন ২৫০ জনেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit