শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

জামাতার পর শিরোপা জিতলেন শ্বশুরও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে। তবে সাবেকদের নিয়ে আয়োজিত লিজেন্ডস লিগ ক্রিকেট-২০২৩ টুর্নামেন্টে ৪১ বছর বয়সী আফ্রিদি মাঠে নেমেছিলেন। কাতারের দোহায় অনুষ্ঠিত এই লিগে বাজিমাত করল আফ্রিদির দল।

এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তিনটি দল―এশিয়া লায়ন্স, ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। এশিয়া লায়ন্সের নেতৃত্বে ছিলেন আফ্রিদি। অন্যদিকে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়ক ছিলেন যথাক্রমে গৌতম গম্ভীর ও শেন ওয়াটসন। সোমবার ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে এশিয়া লায়ন্স। শুক্রবার শহীদ আফ্রিদির মেয়ের স্বামী শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছিল লাহোর কালান্দার্স। তিন পর শ্বশুর শহীদ আফ্রিদির নেতৃত্বে শিরোপা জিতল এশিয়া লায়ন্স।

৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে রাজ্জাক পান ২টি উইকেট। তবে জ্যাক ক্যালিসের অপরাজিত ৭৮ ও রস টেইলরের ৩২ রানের কল্যাণে ১৪৭ রানের সংগ্রহ পায় ওয়ার্ল্ড জায়ান্টস। দারুণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা বা ‘লিজেন্ড অব দ্য ম্যাচ’ হয়েছেন আব্দুর রাজ্জাক। উপুল থারাঙ্গা জিতেছেন ‘লিজেন্ড অব দ্য টুর্নামেন্ট’-এর পুরস্কার। ৬ ম্যাচে ২২১ রান সংগ্রহ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit