বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ভারতের পতাকায় আফ্রিদির অটোগ্রাফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতকে কখনো ছাড় দেন না পাকিস্তানির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। হরহামেশায় ভারতের সমালোচনায় মাতেন এই সাবেক অলরাউন্ডার। সেই আফ্রিদি ভারতের পতাকায় অটোগ্রাফ দিলেন, জয় করে নিলেন সমর্থকদের মন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আফ্রিদিকে যায়, এক ভারতীয় সমর্থকের বাড়িয়ে দেওয়া জাতীয় পতাকায় অটোগ্রাফ দিচ্ছেন আফ্রিদি। লিজেন্ডস লিগ ক্রিকেট – ২০২৩ এ খেলতে বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছেন এশিয়া লায়ন্সের অধিনায়ক আফ্রিদি। সেখানেই এই ঘটনা ঘটেছে। ভিডিওটি টুইট করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটের একটি স্বীকৃতি ফ্যান ক্লাবের পেজে।

ভিডিওটির কমেন্ট বক্সে পাকিস্তানের সমর্থকরাই খোঁচা দিতে ছাড়েননি নিজের দেশের তারকাকে। কিন্তু আফ্রিদি তাতে পাত্তা দেননি। এ বিষয়ে মুখও খোলেননি তিনি। এদিকে, আফ্রিদির এশিয়ান্স লায়ন্সের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গৌতম গম্ভীরের ইন্ডিয়া মহারাজাস। আজ ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসের বিপক্ষে লড়ছে আফ্রিদি-মিসবাহরা।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit