রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

বরাবরে মহা নগর মজসিলের স্মারকলিপি প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৬৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব ইলিয়াস শরিফ এর কাছে সোমবার (২০ মার্চ) দুপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, প্রকাশ্যে পানাহার বন্ধের পদক্ষেপ গ্রহণ, কাজীর বাজার ও কীনব্রীজ এলাকা সহ নগরীর বিভিন্ন স্থানে অবাঞ্চিত নারী-পুরুষদের বিচরণ বন্ধের ব্যবস্থা গ্রহণ, পবিত্র মাহে রমজানে নগরীর ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্রেতাদের নিরাপত্তা প্রদান করুন, রমজান ও পবিত্র ঈদুল ফিতরের সময় নগরীর যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ, সিলেট নগরীর মুসল্লীগণ সারারাত ইবাদতে মশগুল থাকেন, মসজিদগুলো রাতের বেলা জমজমাট থাকে তাই মুসল্লীদের নিরাপত্তা প্রদান করুন, দরগা মহল্লা সহ নগরীর বিভিন্ন এলাকায় গাজা, মদ ও জুয়ার আসর বন্ধ করুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ।

স্মারকলিপি প্রদানকালে সিলেটের নবাগত কমিশনার মহোদয়কে সিলেট মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং কমিশনার মহোদয় নেতৃবৃন্দের পরামর্শ ধৈয্য সহকারে শুনেন ও বাস্তবায়নের আশ^াস প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit