শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে শরীয়তপুর সদর উপজেলা

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ‘মুজিববর্ষ’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী’র তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের উপহারের ঘর ভার্চুয়ালি উদ্বোধনের মধ্যদিয়ে শরীয়তপুর সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। ২০ মার্চ সোমবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান। এরআগে জেলার ডামুড্যা উপজেলাকে ২১ জুলাই ২০২২ তারিখে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নে শরীয়তপুর জেলা প্রশাসন বদ্ধপরিকর। সেই লক্ষে আমরা খাস জমি উদ্ধার এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সরকারের নীতিমালা অনুযায়ী দুই শতাংশ জমির উপরে গুণগত মান ঠিক রেখে অত্যন্ত সাবধানতার সাথে দুই হাজার ৬৬২টি ঘর নির্মাণ করছি। ইতিমধ্যে দুই হাজার ২৭৬টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

আগামী ২২ মার্চ শরীয়তপুর সদর উপজেলায় ৪০টি পুনর্বাসিত পরিবারের নিকট জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলার তিনশ’ দুই টি পরিবার পৌঁছে যাচ্ছে স্বপ্নের ঠিকানায়। আমরা আশা করছি এ বছর জুনের মধ্যে পরিকল্পিত সকল ঘর হস্তান্তর করে শরীয়তপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করতে পারব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ তালুত, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক অনল কুমার দে।

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit