শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

আখাউড়ায় বজলুর রহমান শাহ্ সাহেব (রহঃ) স্মরণে ওরস মোবারক অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৪৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ মিনারকোট মজিদ ফকিরের উদ্যোগে পাক পাঞ্জাতন, হযরত আলী, জগতের মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, দিনের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) স্মরণে তুলাইশিমুল গ্রামের ওলিয়ে কামেল, মরহুম হযরত মাওলানা বজলুর রহমান শাহ্ সাহেব হুজুর কেবলার হুকুমে বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব থেকে সারারাত্র ব্যাপী দক্ষিণ মিনারকোট মজিদ ফকিরের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত ওরস মোবারকে সভাপতিত্ব করেন, মরহুম বজলুর রহমান শাহ্ সাহেব হুজুরের নাতি খাজা শাহ্ ফতেকুল ইসলাম চিশতি। 
দরবারের পরিচালক মজিদ ফকিরের নাতি রায়হান মিয়ার সঞ্চালনায় পরিচালিত ওরস মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, মহিলা মেম্বার মোছাঃ শেফালী আক্তার, সাবেক মেম্বার হুমায়ুন কবির, মোঃ কাইয়ুম মিয়া, কর্মমঠ বাজারের ব্যবসায়ী মোঃ সাইদুল চৌধুরী, সাংবাদিক এস.এম নাছির উদ্দীন খাঁন সহ আরো অনেকে। 
অনুষ্ঠানের আয়োজক মোঃ মজিদ ফকির ও তার প্রবাসী ছেলে মোঃ আলম মিয়া ও আনিস মিয়া’র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ওরস মোবারকে কোরআন তেলাওয়াত, মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের পর সারারাত্র ব্যাপী শানে মুর্শিদী, সামা ও বাউল গান পরিবেশিত হয়। বাউল গান পরিবেশন করেন, দেশের খ্যাতনামা বাউল শিল্পীঃ-  বাউল শামীম, রুমা পাগলী, সোনালী সরকার ও রাসেল সরকার। এসময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক শতাধিক ভক্ত আশেকান সারারাত্র ব্যাপী বাউল গান শুনতে ওরস মোবারকে উপস্থিত হন। অনুষ্ঠানের পরিচালক মসজিদ ফকির জানান, আমার পীর তুলাইশিমুল গ্রামের হযরত মাওলানা শাহ সুফি বজলুর রহমান শাহ্ সাহেব (রহঃ) এর নির্দেশে দীর্ঘদিন যাবৎ এই বার্ষিক ওরস মোবারক উদযাপন করে আসছি, আল্লাহ পাক তৌফিক দিলে ভবিষ্যতেও তা চলমান থাকবে ।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit