বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ কিমের

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এবার পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ওয়াশিংটন ও সিউলের ধারাবাহিক যৌথ সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে দুই দেশ সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে রয়টার্স বলেছে, গত শনি ও রবিবার ‘যুদ্ধ প্রতিরোধ এবং পাল্টা পারমাণবিক আক্রমণের সক্ষমতা’ জোরদারে মহড়া চালায় উত্তর কোরিয়ার সশস্ত্রবাহিনী। পরের দিনই কিম জং উন এমন কড়া নির্দেশনা দিলেন। পরে তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মহড়ায় অংশ নেন। 

কৌশলগত পারমাণবিক হামলার মহড়ায় ৮০০ মিটার উচ্চতার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ওয়ারহেড দিয়ে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপেক্ষণ করে। নিজে উপস্থিত থেকে মহড়া তদারকি করেন কিম।

কিম বলেন, এ মহড়া তার সেনাবাহিনীকে যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে তুলছে। তাৎক্ষণিক এবং অপ্রতিরোধ্য পারমাণবিক পাল্টা আক্রমণের প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে। পারমাণবিক বাহিনী তার উচ্চ যুদ্ধ প্রস্তুতির মাধ্যমে শত্রুর বেপরোয়া পদক্ষেপ এবং উসকানি দৃঢ়ভাবে প্রতিরোধ করবে। তাছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্বিধা ছাড়াই গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করবে।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit