রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন শাকিব খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান রবিবার হঠাৎই ডিবি কার্যালয়ে যান। ঢাকার মিন্টো রোডের কার্যালয়ে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অবস্থান করেন। কার্যালয়ে থেকে বের হয়ে শাকিব খান জানান, ব্যক্তিগত একটি সমস্যা নিয়ে আলোচনা করতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আসেন। 

তিনি প্রযোজক রহমত উল্লাহকে ভুয়া ও বাটপার আখ্যা দিয়ে বলেন, রহমত উল্লাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমাকে পছন্দ করে এমন দেশের লাখো-কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

রবিবার সন্ধ্যায় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে অভিযোগ করে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাকিব খান। তিনি বলেন, ভুয়া প্রযোজক নামধারী বাটপার রহমত উল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম। কিন্তু গুলশান থানা মামলাটি নেয়নি।

শাকিব বলেন, ভুয়া সংবাদগুলো সবার মধ্যে ছড়িয়েছে। আমার মনে হয় শুধু রহমত উল্লাহ একা ছিল না, রহমত উল্লাহর পেছনে আরও অনেক লোক ছিল। না হলে এ বাটপার রহমতুল্লাহ এফডিসির ভেতরে গিয়ে আমাদের তিন থেকে চারটি ভাইটাল অ্যাসোসিয়েশনের কাছে প্রযোজক সেজে ভুয়া তথ্যগুলো দিয়ে, ভুয়া বিচার চাইতে পারতো না।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit