সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৫০ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি আটোয়ারী শাখার আয়োজনে রবিবার (১৯ মার্চ) মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলায় নব নিয়োগপ্রাপ্ত ৯০ জন শিক্ষক-শিক্ষিকাকে ফুটন্ত রজনীগন্ধা দিয়ে বরণ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি আটোয়ারী শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উপদেষ্টা কল্যাণ চন্দ্র পাল এঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী মোঃ ফজলে বারী (সুজা), সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়, মোঃ নজরুল ইসলাম,এম.কে.এ জিন্নাত আলী প্রমুখ। বক্তারা নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের ভূমিকা শীর্ষক পরামর্শমুলক গুরুত্বপুর্ণ আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান, বর্তমান কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণ সহ গণমাধ্যমকর্মীগণ।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit