বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শরীয়তপুরে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত তিন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৪৭ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আবু সাইদ জিসান নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। জিসান শরীয়তপুর পৌরসভার আংগারিয়া এলাকার বিল্লাল মাদবরের একমাত্র পুত্র ও ইবনে তাছলিমা নাসির উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় নিবির, সজিব ও লিমন নামের আরো তিন ছাত্র গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে জিসান দ্রুতগতিতে মটর সাইকেল চালিয়ে শরীয়তপুর শিল্পকলা মাঠ থেকে চৌরঙ্গীর দিকে যাচ্ছিল। অপর দিকে চৌরঙ্গী থেকে নিবির মটর সাইকেলচালিয়ে শিল্পকলা মাঠের দিকে যাওয়ার সময় মক্কা জেনারেল হাসপাতালের সামনের সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত জিসান ও নিবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জিসানের মৃত্যু হয়।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, দুইটি মটর সাইকেলে সংঘর্ষ হয়েছে। বিকট শব্দ করে মটর সাইকেল দুটোই রাস্তায় পড়ে দুমড়েমুচরে যায়। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে জিসান নামের একজনের মৃত্যু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit