শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

সিলেটে গিয়ে অনুশীলনে বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা পৌনে ১১টার ফ্লাইটে টাইগারদের প্রথম বহর সিলেটের উদ্দেশে রওনা দেয়। সে বহরে আট ক্রিকেটারসহ কোচিং স্টাফ ও ম্যাচ অফিশিয়ালরা সিলেটে পৌঁছান। এদিকে ওই বহরে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যোগ দেননি। তিনি আলাদাভাবে সিলেটে পৌঁছান। আর অলরাউন্ডার সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন আরও পরে। সিলেট পৌঁছে কয়েকজন ক্রিকেটার ঐচ্ছ্বিক অনুশীলন করেছেন।

র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে সহজভাবে নিচ্ছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের সুখস্মৃতি আরও একটি বাংলাওয়াশের আত্মবিশ্বাস জোগাচ্ছে স্বাগতিকদের। আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। পরে ২০ ও ২৩ মার্চ সিলেটে বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট পর্ব শেষে ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামের সাগরিকায় হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর একমাত্র টেস্টটি মিরপুরে শুরু হবে ৪ এপ্রিল।

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit