শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে ঠোঁট ও তালু কাটাদের বিনামূল্যে  চিকিৎসা সেবা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১২২ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতা খাগড়াছড়ি  রিজিয়নের উদ্যােগে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা এবং পোড়া রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩ইং ) সকালের দিকে খাগড়াছড়ি  রিজিয়নের উদ্যােগে সিভিল সার্জন অফিস ও ক্লেফট বাংলাদেশের সহযোগীতায় ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে এমডিএস প্রাঙ্গণে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ। 

চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ারুল হক, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের ও ক্লেফট বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোহাম্মদ মাজহারুল হক সহ খাগড়াছড়ি রিজিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত মধ্যে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ বলেন, ২৫ জন ঠোঁট ও তালু কাটা এবং পোড়া রোগীকে বাছাই করে বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের রিজিয়নের ব্যবস্থাপনায় বিনামূল্যে সকল চিকিৎসা সেবা প্রদান করা হবে। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit