মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বাখমুতে লোকসান বাড়ছে ইউক্রেন-রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রাশিয়ার ব্যাপক লড়াই চলছে। শহরটি বর্তমানে ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধে উভয়পক্ষই নিজেদের সাফল্যের দাবি করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার ভাগনার ভাড়াটে গোষ্ঠী বাখমুতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যা কয়েক মাস ধরে লড়াইয়ের কেন্দ্রস্থল।

এক ব্রিফিংয়ে তারা বলছে, ভাগনার অ্যাসল্ট ইউনিটগুলো বিভিন্ন দিক থেকে অগ্রসর হচ্ছে। আমাদের সৈন্যদের প্রতিরক্ষামূলক অবস্থান ভেদ করে শহরের কেন্দ্রস্থলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু চরম যুদ্ধে আমাদের সেনারা শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করছে। ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল অলেক্সান্ডার সিরস্কি তার মিডিয়া মিলিটারি সেন্টারের বরাত দিয়ে বলেছেন, শহরটি দখল করার সব ধরনের প্রচেষ্টা কামান, ট্যাংক এবং অন্যান্য অস্ত্র দ্বারা প্রতিহত করা হয়েছে।

এদিকে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার বাখমুতের পূর্বাংশের বেশির ভাগের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও তারা পুরো ঘেরাও করতে ব্যর্থ হয়েছে। ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন স্বীকার করেছেন যে, তার বাহিনী বাখমুতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ তারা শহরের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চাইছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, বাখমুতের পরিস্থিতি কঠিন, খুব কঠিন। শত্রু প্রতি মিটারের জন্য লড়াই করছে।

তিনি বলেন, আমরা শহরের কেন্দ্রের যত কাছে যাচ্ছি, যুদ্ধ তত কঠিন হবে। সেখানে আরও আর্টিলারি থাকবে। এদিকে বাখমুত পৌর কর্মকর্তারা ইউক্রেনীয় মিডিয়াকে বলেছেন, ৩৩ শিশুসহ শহরটিতে এখনও চার হাজারেরও বেশি মানুষ বসবাস করছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit