মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বলিউডের ৩ খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রণবীরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : ২০২২ সালটা বলিউডের জন্য ভালো না গেলেও রণবীর কাপুরের জন্য বিষয়টি একটু আলাদা ছিল। তার ছবি ব্রহ্মাস্ত্র পার্ট ১ যেমন বক্স অফিসে হিট করে, তেমনই একই বছর ব্যক্তিগত জীবনে তিনি তার বহুদিনের প্রেমিকা আলিয়াকে বিয়ে করেন। তাদের মেয়ে রাহার জন্মও হয় ২০২২-এ। 

বর্তমানে তিনি তার নতুন ছবি তু ঝুঠি ম্যায় মাক্কারের সাফল্য নিয়ে মেতে আছেন। এ ছাড়া সম্প্রতি তিনি তার দিদি কারিনা কাপুর খানের টকশোতে আসতে চলেছেন। হোয়াট ওম্যান ওয়ান্ট সিজন ৪-এর আগামী পর্বে তাকে দেখা যাবে। 

এর আগে কফি উইথ করণের একটি পর্বে কারিনা ও রণবীরকে একসঙ্গে দেখা গিয়েছিল অতিথি হিসেবে।

এই শোতে কারিনা তার ভাইকে জিজ্ঞেস করেন একটি ভাবনা নিয়ে। অনেকেই ভেবে থাকবে মহিলারা বুঝি লম্বা অভিনেতার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। বা মহিলাদের তার সহ-অভিনেতার থেকে লম্বা হওয়া উচিত নয়। এই প্রসঙ্গে তিনি রণবীরের মতামত জানতে চান। 

এই বিষয়ে রণবীর বলেন, ‘বলিউডের তিন খান (শাহরুখ, সালমান, আমির) তেমন লম্বা নন। কিন্তু তারা তো সব অভিনেতার সঙ্গেই কাজ করেছেন।’

তবে কেবল কাজের প্রসঙ্গ নয়, ব্যক্তিগত কথাও কারিনা জানতে চান তার ভাইয়ের কাছে। জিজ্ঞেস করেন রণবীর রাহার ডায়পার বদলান কিনা। উত্তরে রণবীর বলেন, তিনি রাহার সঙ্গে মজা করতেই বেশি ভালোবাসেন।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit