মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

ইউক্রেনের ভবিষ্যত বাখমুতের ওপর নির্ভর করছে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাদের অবশ্যই বাখমুত এবং পূর্বাঞ্চলের অন্যান্য শহরে থামাতে হবে। এটার ওপর ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বাখমুতে যে প্রচণ্ড যুদ্ধ চলছে তার ফলাফলের ওপর  ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। 

সোমবার রাত্রীকালীন এক বক্তব্যে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, বাখমুতে রুশ সেনারা আক্রমণ করছে। সেখানে তাদেরকে  ধ্বংস করার ওপর ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। এ সময় তিনি বলেন, পূর্বাঞ্চলে রুশ সেনাদের হটানো  খুবই কঠিন এবং খুবই কষ্টকর। তা সত্ত্বেও  আমাদেরকে শত্রুর সামরিক শক্তি এবং ইচ্ছাশক্তি ধ্বংস করতে হবে। ইউক্রেনের এই প্রেসিডেন্ট  যারা এখন সমর সম্মুখে (যুদ্ধের ময়দানে) তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

রাশিয়া বলছে, বাখমুত দখল করতে পারলে সমগ্র দোনেতস্ক অঞ্চল দখলের পথ উন্মুক্ত হবে।  মস্কোর কেন্দ্রীয়  লক্ষ্য এটিই।

সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চল বাখমুতে তীব্র লড়াই চলছে।  ইউক্রেন বলছে, ‘এই শহর থেকে তাদের সেনারা পিছু হটবে না।’  গত সপ্তাহে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সতর্ক করে বলেছে, ‘কয়েক দিনের মধ্যেই রুশ সেনাদের হাতে বাখমুতের পতন হতে পারে।’ সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit