মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

ইমরান খানকে গ্রেফতারে পরোয়ানা বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্টে।

মঙ্গল দুপুরে ইমরান খানের আইনজীবীর পক্ষ থেকে করা তোষাখানা মামলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। 

আদালত আগামী ১৩ মার্চ অতিরিক্ত দায়রা জজ আদালতে উপস্থিত হওয়ার জন্য খানকে নির্দেশ দিয়েছেন।

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিওর খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হতে পারে। সোমবার আদালত এক নারী বিচারক ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে হওয়া মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই খবরে আরও বলা হয়, পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে ইমরানকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার মধ্যে লাহোরে তার জামান পার্কের বাসায় হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। সূত্র: ডন

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit