রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মানবিক সহায়তা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ের শান্তি সম্প্রীতি উন্নয়নে মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা জোনের আওতায় অসহায় হতদরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে  মানবিক সহায়তা ও প্রত্যান্ত অঞ্চলের  পাহাড়ী জনগণের বিশুদ্ধ খাবার পানির সমস্যা নিরসন  করা হয়েছে।মঙ্গলবার (১৪মার্চ ২০২৩ইং)  সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন সদরে  অসহায় হত দরিদ্র পাহাড়ী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২০সেট একাদশ শ্রেণির পাঠ্য বই, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে সাইন্সল্যাবের উপকরন, এক অসহায়  অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা এবং প্রত্যান্ত পাহাড়ী জনগণের বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য পরশুরাম ঘাট এলাকায় গভীর নলকূপ স্থাপনসহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়।
মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার  লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।এ সময়, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্য বই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়াও, পরশুরাম ঘাট এলাকার সাধারণ জনগণ  নলকূপ পেয়ে আবেগে আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার   লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন। তিনি আরো বলেন,  শিক্ষাই জাতীর মেরুদণ্ড, পার্বত্য অঞ্চলে শিক্ষার মানকে আরো বেগবান ও শক্তিশালী করার লক্ষে দেশ ও দেশের মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন ও গৌরবের প্রতীক। এই সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকায় শিক্ষার মান উন্নয়নে কাজ করবে ও পাহাড়ী অসহায় ও দরিদ্র জনসাধরনের যে কোন সমস্যা সমাধানে আর্থিক ও মানবিক কর্মসূচীর এই ক্রমধারা চলমান থাকবে।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit