শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প আজকের স্বর্ণের দাম ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

মঈনকে ফেরালেন মিরাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। তার বলে বদলি খেলোয়াড় শামিম হোসেনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৭ বলে ১৫ রান করার সুযোগ পান মঈন। তার বিদায়ে ৮.৬ ওভারে ৫৭ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। 

দলীয় ১৬ রানে ডেভিড মালানকে ফেরান পেসার তাসকিন আহমেদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান। 

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলাটি শুরু হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারী ইংল্যান্ড। 

শুরুতেই সাফল্য পেলেন পেসার তাসকিন আহমেদ। তার  বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে হাসান মাহমুদের ক্যাচে পরিণত ডেভিড মালান। তিনি ৮ বলে ৫ রানে ফেরেন। তার বিদায়ে ২.২ ওভারে ১৬ রানে ভাঙেন ইংল্যান্ডের ওপেনিং জুটি।

তাসকিন আহমেদের পর সাকিব আল হাসানের আঘাত। সাকিবের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংল্যান্ডের আরেক ওপেনার ফিল সল্ট। তিনি ১৯ বলে ২৫ রানে ফেরেন। তার বিদায়ে ৬.৩ ওভারে ৫০ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। তার বলটি বুঝতেই পারেননি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তিনি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তার বিদায়ে ৭.৬ ওভারে ৫৫ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit