বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৬৮ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : বিদ্যুতের অস্ব্ভাাবিক মূল্য বৃদ্ধি,চাল ডাল তেল,কৃষি উপকরণ ,শিক্ষা উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ,সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন,বেগম খালেদা জিয়ার মুক্তি ও  ১০ দফা দাবি আদায়ের  লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা বিএনপির দুটি গ্রুপ আলাদা আলাদা  মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।

শনিবার দুপুরে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানব বন্ধন করেন তারা। এখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জহুরুল আলম যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিহ চিলমারী উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল বারী প্রমূখ । এসমাবেশ থেকে কুড়িগ্রামের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সকল গ্রেপ্তার কৃত নেতা কর্মির মুক্তি অবিলম্বে দশদফা বাস্তবায়নের দাবি জানান বিএনপি নেতারা ।

অপর দিকে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপির অপর কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এ সময়  বক্তব্য রাখেন জেলা বিএনপির,সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,উলিপুর উপজেলা বিএনপি সভাপতি হায়দার  জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ  সহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,দেশের অর্থনীতি পঙ্গু করে বিদ্যুতের দাম বারবার বাড়াচ্ছে সরকার।এ সরকারের সময় সব পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে।অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit