মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

রুশ অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ কানাডার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। শুক্রবার এক বিবৃতিতে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, ইউক্রেনে অবৈধ ও বর্বর আক্রমণে অর্থায়ন সীমিত করতে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। এই উদ্দেশ্যে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পুতিন সরকারের সম্ভাব্য অবসান ঘটানোই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তার ভাষ্যে, মস্কোকে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে। যা রুশ সমাজ ও শাসন ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের কাঁচামাল ও তৈরি পণ্য।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এক হাজার ৬০০ এর রুশ বেশি ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেয় কানাডা। সর্বশেষটি এল ধাতব পণ্যের ওপর। জোলি বলেন, আমাদের লক্ষ্য ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণে রাশিয়ার ক্ষমতাকে দুর্বল করা। এটাও নিশ্চিত করতে চাই, পুতিন ও তার সমর্থকদের জবাবদিহি করতে হবে।

এই যুদ্ধে ইউক্রেনের অন্যতম আর্থিক সহায়তাকারী কানাডা। এরই মধ্যে ৩৬২ কোটি ডলার অর্থ দিয়েছে দেশটি। রয়েছে সামরিক পণ্য ও অন্যান্য সহায়তাও। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে রাশিয়া থেকে ২৫ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলারের অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্য আমদানি করা হয়। সূত্র: রয়টার্স, কানাডার সরকারি ওয়েবসাইট

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit