বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ভোলাহাটে বিয়ের দাবীতে প্রেমীকের বাড়ীতে প্রেমীকার অনশন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪৪ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে বিয়ের দাবীতে প্রেমীকের বাড়ীতে প্রেমীকার অনশন। ভোলাহাট সদর ইউনিয়নের বজরাটেক কানারহাট ড্রেনপাড়া গ্রামের মোঃ আইনাস আলীর ছেলে মোঃ আসিকের(২৫) সাথে গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক মোন্নাপাড়া গ্রামের মৃত্যু হুমায়ুনের মেয়ে দশম শ্রেণী পড়ুয়ার সাথে ২বছরের প্রেমের সম্পর্ক চলে আসছিল।

১০ মার্চ শুক্রবার মাগরিবের পর প্রেমীকের অন্যত্রে বিয়ের খবর পেয়ে প্রেমীকা প্রেমীকের বাড়ীতে এসে বিয়ের দাবীতে অনশন করেন। এ সময় শত শত মানুষ মেয়েটি দেখতে ভিড় করেন। এ খবরে সরজমিনে গিয়ে অনশনরত প্রেমীকার সাথে কথা বললে তিনি বলেন, আসিকের সাথে আমার গত ২বছর ধরে প্রেম চলছে। বিয়ের কথা বলে আমার সাথে একাধীক বার শারীরিক সম্পর্ক স্থাপন করে। আমি শুনতে পায় সে ১০ মার্চ শুক্রবার রাতে অন্য মেয়েকে বিয়ে করবে। এ খবরে তাঁর বাড়ীতে এসে বিয়ের দাবী অনশন শুরু করেছি।

তিনি বলেন, বিয়ে না করা পর্যন্ত তাঁর বাড়ীতেই অবস্থান করবো । তিনি আরো বলেন, আমি বাড়ীতে আসলে ছেলেসহ বাড়ীর সবাই বাড়ীর দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। আসিক আমার সর্বনাশ করেছে। সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ মার্চ বিকেল ৩ টা পর্যন্ত অনশন চলছিল। এ ব্যাপারে প্রেমীক মোঃ আসিকের ফোনে কথা বলার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁর বাবার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলতে চান। কিন্তু পরে আর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। উভয় পক্ষ আসলে তাঁদের কথা শুনে আইনগত বিষয় বিবেচনার উপর কি করা যায় সিদ্ধান্ত নিতে হবে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজা চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে মেয়ের বয়স কম।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit