সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

আওয়ামীলীগ গনমানুষের দল আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো…ড. হাছান মাহমুদ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়-সমতলে আমুল পরিবর্তন হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ওই পলাতক নেতা তারেক রহমানের দেশের পরিবর্তন সহ্য হচ্ছে না। খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে আর মির্জা ফখরুল বকবক করছে। 

১০ ডিসেম্বর সরকারকে দড়ি ধরে টান দিতে হবে মির্জা ফখরুলের এমন হুঙ্কারের উদ্বৃত করে ড. হাছান মাহমুদ বলেন, সরকারকে দড়ি ধরে টান দিতে গিয়ে তারা চিৎপটাং হয়ে গেছে। সরকারকে দড়ি ধরে টান না দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এরপর দড়ি দরে টান দিলে, দড়ি ছিরে হামাগুড়ি দিতে হবে। সরকারের ভীত অনেক গভীর পতিত মন্তব্য করে তিনি বলেন, আওয়ামীলীগ গনমানুষের দল। আওয়ামীলীগ কৃষক-শ্রমিকের দল। আওয়ামীলীগ রাজপথ থেকে গড়ে উঠা দল। আমরা রাজপথ কাউকে ইজারা দেইনি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো।

শনিবার (১১ মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র  নির্মলেন্দু চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের  যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরী অপু পায়রা ও বেলুন উড়িয়ে  সম্মেলনের উদ্বোধন করেন।

জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙালীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণারয় প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িক-সম্প্রীতি প্রতিষ্ঠা করেছেন। পাহাড়ী-বাঙালীর মধ্যে আস্থার সঙ্কট নেই, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি রয়েছে। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে তা শুধু চাঁদাবাজির জন্য। খাগড়াছড়ি জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।

এসময় ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তি চাকমা এমপি, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী প্রমুখ  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে পিন্টু আচার্য্য-কে সভাপতি এবং খোকন চাকমা-কে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit