মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ ১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, মার্কিন বিনিয়োগ চায় তালেবান চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান

এবারও সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কায় মোহামেডান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকার লিগের যাত্রাটা শুরু হয়েছিল সত্তরের দশকে। ১৯৭৩-৭৪ সালে পথচলা হলেও লিস্ট-এর মর্যাদা পায় ২০১৩-১৪ মৌসুমে এসে। সেই থেকে এখন অবধি সাতটি আসর মাঠে গড়িয়েছে। আবাহনী তিনবার পেয়েছে শিরোপা জয়ের স্বাদ। গাজী গ্রুপ ক্রিকেটার্স দুইবার আর একবার চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু ঢাকার ঐতিহ্যবাহি দল মোহামেডান স্পোর্টিং ক্লাব একবারও শিরোপা জিততে পারেনি।

সেই অপূর্ণতা ঘোচানোর চেষ্টা গত বছর থেকে শুরু করেছে মোহামেডান। তারকায় ঠাসা দল গড়েছিল। প্রায় ৮ কোটি টাকায় খরচায় তারা দলে ভিড়িয়েছিল সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদের। রিয়াদ শেষ পর্যন্ত খেলতে পারলেও দলটির জার্সি গায়ে জড়াতে পারেননি মুশি ও সাকিব।

মুশি শেষ পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলে চ্যাম্পিয়নের তকমা গায়ে মাখেন। অন্যদিকে সাকিব নাম লেখান লিজেন্ড অব রূপগঞ্জে। তবে মোহামেডানের হয়ে না খেললেও পুরো টাকাই পেয়েছিলেন তিনি। কারণ, দলটির জার্সি উন্মোচনে তিনি উপস্থিত ছিলেন।

শিরোপা জিততে মরিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারও দলে ভিড়িয়েছে তারকা ক্রিকেটারদের। আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। আজ তাদের নিয়ে হয়ে গেছে জার্সি উন্মোচন। সেখানে উপস্থিত ছিলেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানা গেল এবারও সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

মতিঝিল পাড়ার ক্লাবটির কর্মকর্তারা অবশ্য আশা করছেন সুপার লিগে সাকিবকে পাওয়া ব্যাপারে আশাবাদি তারা। যে আশা গত বছরও করেছিল তারা। কিন্তু কাড়িকাড়ি টাকা খরচ করে তারকায় ঠাসা দল গড়লেও সুপার লিগের আগেই বিদায় নিতেই মোহামেডানকে। তাই সাকিবও নাম লেখান মাশরাফীর দলে।

সেই প্রসঙ্গ উঠেছিল আজ জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষেও। এর জবাবে সাকিব বলেন, ‘গত বছর মোহামেডানের অনেক ক্রিকেটার খেলতে পারেনি। আমরা অনেকেই ব্যস্ত ছিলাম জাতীয় দলের সফর সূচিতে। তবে আশা করছি এবার আমরা দল হিসেবে খেলতে পারব, এবং ভালো একটা ফল এনে দিতে পারব। যে সফলতাটা মোহামেডান অনেকদিন ধরেই চাচ্ছে।’

ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে আগামী ১৫ মার্চ থেকে। তার আগের দিন পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ইংল্যান্ডের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজে। ইংলিশ মিশন শেষেই মাঠে গড়াবে আয়ারল্যান্ড সিরিজ। পূর্ণাঙ্গ এই সিরিজটি শেষ হবে আগামী ৮ এপ্রিল। সাকিবসহ জাতীয় দলে থাকা ক্রিকেটাররা ততদিন সেখানেই ব্যস্ত থাকবেন। মাহমুদউল্লাহ রিয়াদ টেস্টে ও মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এ দুজনকে ঐ সময়টাতে পেতে পারে।

তবে শঙ্কা থেকে যাচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে। এ বিষয়ে জানতে চাইলে সাকিব তুলে ধরলেন তার বাস্তবতার কথা, ‘যেহেতু জাতীয় দলের খেলা আছে। সঙ্গে আইপিএলেও একটা কমিটমেন্ট আছে। তাই সময়টা একটু কঠিন। এর ফাঁকে যতটুকু সময় পাওয়া যাবে, চেষ্টা করব খেলার।’

তবে এক ম্যাচ খেলে, বাকি ম্যাচ খেলতে না পারা বিষয়টাকে ভালো চোখে দেখছেন না সাকিব নিজেও, ‘দেখুন এটা খুব একটা দিক না। তারপরও এখন সময়ের স্বল্পতা এবং সিচুয়েশনের কারণে এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে সবাই যেহেতু প্রফেশনার ক্রিকেটার। তাই প্রত্যেকে নিজেদের জায়গা থেকে নিজেদের সেরাটা উজার করে দেবে।’

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit