বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরই প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় যাওয়ার ডাক পেয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর তালিকার ৬ নম্বন সিরিয়ালে ব্যারিস্টার কায়সার কামালের নাম দেখা গেছে। এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পায় ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছি। দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই আমি দিতে চাই। সবার কাছে দোয়া চাই, আমি যেনো আমার দেয়া কথা রাখতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী নেত্রকোনা – ১ দুর্গাপুর-কলমাকান্দা আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ) প্রতিকে নির্বাচন করেছেন। তার নিকটতম প্রার্থী ১১দলীয় জোটের গোলাম রব্বানীর চেয়ে ৭০ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে পর থেকেই অত্র এলাকার মানুষ তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এদিকে প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দিত নেত্রকোণা – ১ আসনের বাসিন্দারা। বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পাওয়ার খবরে দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় মিস্টি বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তবৃন্দের প্রার্থনা অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/খোরশেদ/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit