রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যরক্ষাই নয়, চুল-ত্বক ভাল রাখতেও বিটের রস খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রক্তচাপের সমস্যা থেকে শুরু করে হার্ট ভাল রাখার জন্য বিটের রসের জুড়ি মেলা ভার। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতেও কিন্তু বিট বেশ কার্যকরী। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে ও বলিরেখা ঠেকাতেও সাহায্য করে বিটের রস। পাশাপাশি চুল ভাল রাখতেও সহায়তা করে বিটের রস। পুষ্টিবিদদের মতে, শুধু ত্বক বা চুল নয়, শরীরে জমা দূষিত পদার্থ বার করতেও বিটের ভূমিকা রয়েছে।

ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে

বিটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি। ত্বকের দাগ-ছোপ, বলিরেখার মতো সাধারণ সমস্যাগুলো প্রতিরোধ করে এই বিট।

স্বাস্থ্যোজ্জ্বল চুল

আয়রন, ফোলেট এবং ভিটামিন সি-এর মতো গুরুত্বপূর্ণ খনিজগুলো চুলের স্বাস্থ্য ভাল রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সব খনিজগুলো রয়েছে বিটের মধ্যে। শুধু চুল ঝরা নয়, নতুন চুল গজাতেও সাহায্য করে বিটের রস।

শরীর থেকে দূষিত পদার্থ বার করে

অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং অন্যান্য নানা শারীরিক জটিলতা থেকে শরীরে দূষিত পদার্থ বা ‘টক্সিন’ জমতেই পারে। দীর্ঘদিন ধরে এই দূষিত পদার্থ শরীরে জমতে থাকলে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। কিন্তু বিটের রস এই সব সমস্যা দূর করতে পারে।

ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে

বিটে থাকা ‘বেটালেনস’ নামক যৌগটি শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। ত্বকে রক্ত সঞ্চালন ভাল হলে ভিতর থেকে ত্বক জেল্লাদার হয়ে ওঠে। গালের দু’দিকে লালচে আভা আনতে আর প্রসাধনীর সাহায্য নিতে হবে না।

প্রদাহ নাশ করে

বিটের রসে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বিভিন্ন যৌগ। যা প্রদাহ নাশ করার পাশাপাশি, ত্বকে র‌্যাশ, ব্রণ বা এগজ়িমার মতো সমস্যাও সারিয়ে তোলে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit