বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
‘গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরাইল’ নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ মেহেরপুরে বিএনপিপ্রার্থী মাসুদ অরুণ ও আমজাদের পরাজয়ের নেপথ্যে বাংলাদেশেকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী কক্ষে ঢুকে চেয়ার নয়; নাম ফলকের বোর্ডে তাকিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রোপচার প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল / আমাদের যে প্রতিশ্রুতি, সেটা পরিপূর্ণ করবো মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

ইতালি উপকূলে বিপদে ১৩০০ অভিবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে ফের বিপজ্জনক যাত্রায় অভিবাসীরা। মূলত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি প্রবেশের আশায় নৌযাত্রা করে বিপদের মুখে পড়েছেন ১৩০০ অভিবাসী। অবৈধ পথে ইউরোপগামী তিনটি জাহাজের যাত্রীদের সহায়তায় বেশ কয়েকটি অভিযান পরিচালনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 

কোস্টগার্ড জানিয়েছে, উপকূল থেকে প্রায় এক হাজার ১২৫ কিলোমিটার দূরে একটি নৌকায় থাকা ৫০০ লোককে উদ্ধারের জন্য কয়েকটি জাহাজ পাঠানো হয়েছে।

এ ছাড়া ক্যালাব্রিয়া উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে আরও দুটি নৌকায় ৮০০ জন শঙ্কার মধ্যে রয়েছেন। তাদের উদ্ধারেও জাহাজ পাঠানো হয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজের জন্য পূর্ণগতিতে রণতরী পাঠানো হচ্ছে।

ইউরোপে প্রবেশের জন্য অনেকেই সাগর পাড়ি দিয়ে ইতালি যান।

ইতালিতে বুধবার থেকে প্রায় তিন হাজার উদ্বাস্তু পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৩,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit