মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

যেভাবে আমরা কোয়ালিটি সময় কাটাবো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আসলেই আমাদের জীবনের সবটুকু সময়ই দখল করে নিয়েছে ব্যস্ততা। এই ব্যস্ততা আমাদের কাজ-সংসার-বাচ্চাদের নিয়ে। আমাদের জানতে হবে কীভাবে আমরা কোয়ালিটি সময় কাটাবো। প্রতিটি ছুটির দিনে আমরা ঘরের সব কাজ করতে লেগে যাই, সঙ্গে থাকে আত্মীয় আপ্যায়নে রান্নার চাপ। আর বাচ্চা থাকেল তাদের নিয়ে অনেক মা সারাদিন ব্যস্ত থাকেন। বরটি হয়তো সারাক্ষণ টিভি দেখেই কাটিয়ে দেন ছুটির দিন।

এসব কাজ আর ব্যস্ততার অজুহাতে আমরা জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো উপভোগ করা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি। তা হলে উপায় প্রথমেই চেষ্টা করুন দুজনের সাপ্তাহিক ছুটি একদিনে করতে। সারা সপ্তাহ যতোই কাজ করুন ছুটির দিনটি নিজেদের জন্য রাখুন। রোরিং ছুটি কাটানোকে এবার বিদায় জানান। আগের রাতেই দুজন মিলে পরিকল্পনা করুন দিনটিকে সুন্দর করে কাটানোর।

সকাল থেকেই কাজে লেগে যাবেন না, সংসারের কাজ করার সময় অনেক পাবেন, এই দিনে না হয় বাইরে থেকে খাবার অর্ডার করে নিন। এখন ফোন করলেই অনেক রেস্টুরেন্ট থেকে মাত্র একঘণ্টার মধ্যে পছন্দের খাবার বাড়িতে পৌঁছে দেবে। আর এজন্য আপনাকে গুণতে হবে নামমাত্র সার্ভিস চার্জ। সপ্তাহের বাজারও সারতে পারেন একইভাবে। আজকাল বেশ কিছু সুপারশপ হোম ডেলিভারির মাধ্যমে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়।

জীবন সহজ করতে আর পরিবারের সঙ্গে সময় কাটাতে এই সুযোগগুলো নিন। শুধুমাত্র জন্মদিন বা বিবাহ বার্ষিকীতেই উপহার দিতে হবে কেন প্রিয় মাসুষটিকে ছোট কিছু উপহার দিয়ে তার যে মুগ্ধতা আপনি দেখতে পাবেন, তা তো টাকায় মূল্যায়ন করা যায় না। এই ভালোলাগা তো আপনি যে কোনো দিনই পেতে পারেন।

আমরা অনেকেই আছি যারা আগে টাকার বিষয়টি হিসেব করি। যেমন কোথাও বেড়াতে গেলে অনেক টাকা খরচ হবে বরং এই টাকা দিয়ে অন্য কাজে ব্যয় করা। ছবি দেখতে খালি খালি হাজার টাকা খরচ করে কী হবে, এই টাকায় একদিনের বাজার খরচ হবে, বাড়তি খরচ করে লাভ কী কিন্তু বন্ধু, এই খরচগুলো এভাবে না দেখে, একবার ভাবুন তো এই ব্যস্ত জীবনে একটু ব্রেক আমাদের জোগাবে নতুন উদ্যোমে কাজ করা প্রাণশক্তি। আর প্রিয়জনের সঙ্গে পাশাপাশি বসে মুভি দেখার আনন্দ কেমন, একদিন দেখেই বুঝুন না।
 
অনেকের মুভি দেখার শখ থাকে না, আবার সব সময় দূরে বেড়াতে যাওয়াও সম্ভব হয় না। একদিন না হয় কোনো পার্কে বা লেকের পাড়ে বেরাতে যান। আইসক্রিম খেতে খেতে দুজন হাত ধরে হাঁটুন। প্রথম দেখা ভালোলাগা প্রকাশের সময়গুলোও আসতে পারে গোধুলী-বেলার গল্পে। সারাদিন তো বেশ কাটলো, এবার রাতে ঘরেই রান্না হবে তাহলে দুজন মিলেই তৈরি করুন ডে-অফ বেস্ট রেসিপি। আর এখনও যদি ঝামেলা এড়াতে চান তবে রাতের খাবারটাও বাইরেই সেরে আসুন।

একটি সুন্দর দিন কাটানোর আনন্দ নিয়ে পরের দিন ঝরঝরে মুডে নতুন করে কাজ শুরু করুন।  মনে রাখতে হবে সুখে থাকার জন্য স্বামী-স্ত্রী দুজনকেই উদ্যোগী হতে হবে। আমাদের বাইরের কাজের জন্য যেন পারিবারিক ও ব্যক্তিগত জীবনে নিজেদের হারিয়ে না ফেলি। কারণ আমরা কাজ করি কিন্তু পরিবারের সবাইকে নিয়ে আরও একটু ভালো থাকার জন্যই।  

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit