সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

কোটি টাকার বিজ্ঞাপন ছাপিয়ে ব্যক্তিত্ব হরণ করেছেন ড. ইউনূস: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১০ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। ড. মুহাম্মদ ইউনূস সরকারের ‘অন্যায় আচরণের শিকার’- এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন বিশ্বের ৪০ বিশিষ্ট ব্যক্তি। যা গেল মঙ্গলবার (৭ মার্চ) মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ড. ইউনূসের এটি বিবৃতি না, নিজের বিজ্ঞাপন দিয়েছেন। কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন ছাপিয়ে নিজের ব্যক্তিত্বকে হরণ করেছেন তিনি। এক প্রশ্নের জবাবে বিএনপির সব সমালোচনাকে মিথ্যা দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে সমালোচনা করে সব মিথ্যা। দেশের গণতন্ত্র হরণ হয়নি। বিএনপি নিজেদের অভ্যন্তরীণ গণতন্ত্র নেই। থাকলে দেশ আরও একধাপ এগিয়ে যেত।

তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের চর্চা আছে বলেই গণতন্ত্রের সূচকে দেশের অবস্থান আরও এক ধাপ এগিয়েছে।হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের ভিত গভীর। ১৪ বছর ধরে টানাটানি করেও ভিত নড়াতে পারেনি বিএনপি। আজ তারা রশি ধরে টান দেয়ার কথা বলে তারা নিজেরাই রশি ছিঁড়ে পড়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit