বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘অভিনেত্রীকে কেউ বিয়ে করে না, তোরও হবে না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কৃতি শ্যানন। রূপের পাশাপাশি তার গুণমুগ্ধতা ছড়ান এ অভিনেত্রী। কবে বিয়ে করছেন, এই প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় সময়। সেই তিনিই শোনালেন, গ্ল্যামার জগতের মেয়েদের নিয়ে সমাজে প্রচলিত এক ভ্রান্ত ধারণার কথা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো ব্যাপারটি তুলে ধরলেন কৃতি।

বরাবরই ঠোঁটকাটা স্বভাবের এ অভিনেত্রী জানান, তার বয়সি মেয়েদের অনেক সময় শুনতে হয়, শোবিজ দুনিয়ার মেয়েদের কেউ ঘরের বউ করে না, তাদের বিয়ে হয় না। শুরুতে এই কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন কৃতি। এই ইন্ডাস্ট্রি তার জন্য নয়, এই কথাও বহুবার শুনেছেন তিনি।

কৃতি বলেন, ‘আমাকে অনেকবার বলা হয়েছে— এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়। এই দুনিয়াটাকে নিয়ে অনেকের ভাবনাচিন্তা একদম অন্যরকম। এই জগৎটা নিয়ে লোকে খুব ইতিবাচক কিছু ভাবতে পারে না। বলে, এই দুনিয়াটা গ্ল্যামারাস কিন্তু ভালো নয়। তারা এটাও বলেছেন যে, অভিনেত্রী হলে আর বিয়ে হয় না।’

‘লুকা চুপি’ অভিনেত্রীর কথায়— ‘আমার গ্রুপের বন্ধুরা আমাকে বলেছিল, কেউ অভিনেত্রীকে বিয়ে করতে চায় না। তোরও বিয়ে হবে না। এমন নয় সেই কথাগুলো আমি সিরিয়ালসি নিয়েছিলাম। আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার জেনারেশনের মানুষও এমনটি ভাবতে পারে।’

অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন কৃতি। চলতি বছর মুক্তি পাবে তার ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’ সিনেমা। ‘আদিপুরুষ’ ছবিতে তার বিপরীতে আছেন প্রভাস এবং ‘গণপথ’ ছবিতে টাইগার শ্রফ। বর্তমানে প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম ও বিয়ের খবর বলিপাড়ায় বেশ চর্চিত বিষয়।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit