শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ ইব্রাহিমের দুর্দান্ত গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের রোনালদোর বিদায়ে এক শব্দে শ্রদ্ধা জানালেন নেইমার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’ গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৪ নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: প্রতিরক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন হেগসেথ এআই প্রযুক্তির শেয়ারে দরপতন অব্যাহত, ঘুরে দাঁড়াচ্ছে তেলের বাজার ইউক্রেনের শান্তি আলোচনায় গুরুত্ব হারানোর শঙ্কা ইউরোপের: মেলোনি ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ নেত্রকোণায় মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত রিজিয়ন কমান্ডারের  মতবিনিময়।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৯২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি রিজিয়নের নবাগত রিজিয়ন  কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ’র সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯মার্চ ২০২৩ইং ) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি রিজিয়নের বাগান বিলাসের অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলার কর্মরত  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় খাগড়াছড়ি  রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ বলেন,পার্বত্য শান্তিচুক্তির পর থেকেই আইনশৃংখলা বাহিনী পাহাড়ে শান্তি ও উন্নয়ন কাজ করে চলেছে। পাহাড়ে শান্তি ও উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য তিনি আরো বলেন, পার্বত্য শান্তিচুক্তির পর থেকেই আইনশৃংখলা বাহিনী পাহাড়ে শান্তি ও উন্নয়ন কাজ করে চলেছে।  চুক্তি পরবর্তী এ অঞ্চলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির পক্ষে অনেক পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। এ পদেক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়ায় সেনবাহিনী যেমন জড়িত, তেমনি সাংবাদিকরাও সূচনালগ্ন  থেকে জড়িত। সাংবাদিকদেন অবদান ও ভূমিকা অপরিসীম।
এসময় খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক  লে. কর্ণেল আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাহিদ হাসান, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সিনিয়র সাংবাদিক তরুণ ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন’র সাবেক সভাপতি নুরুল আজম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সাংবাদিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সহ খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংকবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নকে দুটি ল্যাপটপ এবং আমন্ত্রিত ৪৫ জন সাংবাদিককে একটি করে পাওয়ার ব্যাংক প্রদান করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit